1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জস্থ পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি  - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান বরিশাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা – ছারছীনার পীর জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পরে নিহত-১, আহত-১০ বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নয়নের ঐতিহাসিক বিজয় বরিশালে নির্বাচনের পরদিন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাতুড়িপেটা কলাপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফকে প্রেসক্লাবের শুভেচ্ছা বরিশালে বিপুল সংখ্যক ‘না’ ভোটে রাজনৈতিক মহলে বিস্ময়

বাবুগঞ্জস্থ পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।  প্রাণিসম্পদ খাতের বৃহৎ স্বার্থে কম্বাইন্ড ডিগ্রির (ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিমেল সায়েন্স) দাবিতে ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশালের বাবুগঞ্জস্থ পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসের পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ) দুপুরে পশুপালন অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পশুপালন অনুষদের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিন এর বাসভবনের সামনে দিয়ে প্রশাসনিক ভবন হয়ে পুনরায় পশুপালন অনুষদে গিয়ে শেষ হয়।
 এর আগে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে সকাল থেকে সব ধরনের ক্লাস বর্জন করে ওই অনুষদের শিক্ষার্থীরা। এসময় পশুপালন অনুষদের লেভেল -৪ প্রথম সেমিস্টার ফাইনাল ইয়ারের শিক্ষার্থী আবদুল্লাহ হিল কাফি বলেন, আমাদের চাকরির পরিসর দিনদিন সংকীর্ণ হয়ে যাচ্ছে।
দেশের অনেক প্রাইভেট চাকরিতে আবেদন করতে পারছেন মূলত ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা অথবা কম্বাইন্ড ডিগ্রিধারীরা। এর ফলে পশুপালন অনুষদ থেকে প্রাপ্ত ডিগ্রির মূল্য কমছে। দেশের অনেক কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি চালু হওয়ায় এ বৈষম্য আরও বাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী বলেন, বিসিএস পরীক্ষাতেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি।
কম্বাইন্ড ডিগ্রিধারীরা আমাদের তুলনায় অনেক বেশি পদের জন্য আবেদন করতে পারছেন। এমনকি অনেক পরীক্ষার ভাইভা বোর্ডে আমাদের তুচ্ছতাচ্ছিল্য করা হয়। শুধু তাই নয়, চাকরিতে প্রবেশের পরেও হাতুড়ে ডাক্তারদের কারণে আমাদের পেশাগত মূল্যায়ন কমছে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এ ব্যাপারে ক্যাম্পাসের অনুষদের ডিন জাহাঙ্গীর আলমের বক্তব্য নেয়ার জন্য দুপুরের পর তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network