1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ছিনতাইকারী চক্রের নারী সদস্য আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

বরিশালে ছিনতাইকারী চক্রের নারী সদস্য আটক

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বরিশালে স্বর্ণের চেইন ছিনতাইকালে আঞ্জুমান (৪৫) নামে এক নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

 

বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।

আটকদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বলে জানা গেছে।

 

গৌরনদী পৌর এলাকার ৯নং ওয়ার্ড কাসেমাবাদ এলাকার বাসিন্দা ভুক্তভোগী মাহেন্দ্রা যাত্রী মাসুদা আক্তার অভিযোগ করে বলেন, গৌরনদী থেকে মাহেন্দ্রা যোগে কাসেমাবাদ যাচ্ছিলাম। পথে ওই মাহেন্দ্রায় চার নারী ওঠে। তারা কৌশলে আমার গলার স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। এ সময় তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও আঞ্জুমান নামে ওই নারীকে আটক করে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে আটক নারী ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন।

 

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, অভিযুক্ত এবং অভিযোগকারী নারী দুজনই থানায় আছেন। এ বিষয়ে ভুক্তভোগী নারীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। সে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network