1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

বরিশালে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বরিশালে বাবা ছেলেদের বিরুদ্ধে তিন ওয়ার্ডের বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে নগরীর বটতলা মোড়ে হরিজন সম্প্রদায় ও স্থানীয়রা এ কর্মসূচি পালন করে।

 

মানববন্ধনে অভিযোগ করা হয়, কসাই সোহেল, তার ছেলে সাকিব ওরফে সূর্য ও স্টাইলিংসহ সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসা ও সংখ্যালঘু নির্যাতনসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। তাদের কারণে বরিশাল সিটির ১৫, ১৬ ও ১৮ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ আতঙ্কে দিনযাপন করছে এবং মন্দির ও নিরীহ এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে।

 

এলাকাবাসীর দাবি, দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে তারা প্রশাসনের কাছে নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তা কামনা করেছেন।

 

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network