1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ষড়যন্ত্র চলছে নির্বাচন পিছিয়ে দেওয়ার কিন্তু বিএনপি তা মেনে নেবে না- বেগম সেলিমা রহমান - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

ষড়যন্ত্র চলছে নির্বাচন পিছিয়ে দেওয়ার কিন্তু বিএনপি তা মেনে নেবে না- বেগম সেলিমা রহমান

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : জাতীয়তাবাদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, স্বৈরাচার হাসিনা খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলো। খালেদা জিয়া কারো সাথে আপোষ করেনি। ষড়যন্ত্র চলছে নির্বাচন পিছিয়ে দেওয়ার কিন্তু বিএনপি তা মেনে নেবে না।

 

ধানের শীষ কে বিজয়ী করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৬ই আগস্ট) বিকালে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত মতবিনিময় সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী বেগম সেলিমা রহমান।

 

জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এস এম শফিউল আজম শাহিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নং সহ-সাধারন সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বরিশাল জেলা বিএনপি’র সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার খান, জেলা বিএনপি সদস্য ও বাবুগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিপন,জেলা কৃষক দলের সভাপতি মহসিন আলম, বিএনপির নেতা মিজানুর রহমান মজনু, জেলা যুবদলের সদস্য আওলাদ হোসেন, আরিফুর রহমান রতন, মনিরুজ্জামান মিল্টন, মো: মিলন খান, ইউপি সদস্য রিপন, ছাত্রনেতা এইচ এম রিয়াজ প্রমূখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network