1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে জাহানারা ক্লিনিকসহ তিন ক্লিনিকে ২ লক্ষ টাকা জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

বাকেরগঞ্জে জাহানারা ক্লিনিকসহ তিন ক্লিনিকে ২ লক্ষ টাকা জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ// বরিশালের বাকেরগঞ্জে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিনটি ক্লিনিকে ২লক্ষ টাকা জরিমানা করেছে।

 

সোমবার বিকেলে উপজেলার ভিআইপি কলোনি সংলগ্ন কয়েকটি প্রাইভেট ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। এ সময় ক্লিনিকগুলোতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় জাহানারা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা, ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়গনেস্টিক সেন্টারকে ৫০ হাজার ও গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও নিয়ম মেনে সেবা দেয়ার জন্য সতর্ক করা হয়।

 

সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, ভবিষ্যতে ক্লিনিকে কোন অনিয়ম ধরা পড়লে এর থেকেও কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়ম রোধে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network