1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হাসপাতালে অসুস্থ নেতাকর্মীদের পাশে বিএনপি নেতা শাহীন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

হাসপাতালে অসুস্থ নেতাকর্মীদের পাশে বিএনপি নেতা শাহীন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মোঃ সাদ্দাম হোসেন// বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থাকার ঐতিহ্য ধরে রেখেছে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মঈন সরদার লাদেনের অসুস্থ স্ত্রী এবং চরমোনাই ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লাভলু খানকে দেখতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

 

এসময় তাঁর সঙ্গে সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা অসুস্থদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং পরিবারের সদস্যদের সাহস জোগান।

 

এ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, “বিএনপি নেতাকর্মীরা শুধু রাজনৈতিক সংগ্রামে নয়, একে অপরের বিপদ-আপদে সবসময় পাশে থেকে প্রমাণ করেছে—আমরা একটি পরিবার।” তিনি অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং যে কোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।

 

উপস্থিত নেতৃবৃন্দও একইভাবে অসুস্থদের জন্য দোয়া করেন এবং তাদের চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network