1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

বাবুগঞ্জে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

সাইফুল ইসলাম, বাবুগঞ্জঃ বরিশাল, বাবুগঞ্জ — বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় দোয়ারিকা মানিকাঠি ও রহমতপুর ইউনিটের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রহমতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. হাসান আলী এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দেহেরগতি ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াত সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আব্বাস উদ্দিন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সম্ভাব্য প্রার্থী ও বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম এবং সেক্রেটারি মাওলানা আব্দুল সালাম মাঝি।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আকবর আলী, জামায়েত নেতা মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মাস্টার দেলোয়ার হোসেন ও আবুল হোসেন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও তা থেকে শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সভা শেষে দেশ, জাতি ও উম্মাহর শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network