1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরকাউয়ায় জমি সংক্রান্ত বিরোধে হত্যাচেষ্টা, আহত-১ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

চরকাউয়ায় জমি সংক্রান্ত বিরোধে হত্যাচেষ্টা, আহত-১

  • আপডেট সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশালের চরকাউয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোঃ রাজু মুন্সী নামের এক যুবকের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে।

 

ভুক্তভোগী রাজু মুন্সীর অভিযোগ,গত মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৮টার দিকে জায়গা-জমি নিয়ে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষরা তাকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে অফিস শেষে আনুমানিক রাত ৯ টার সময় বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি আসলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে কিছু সন্ত্রাসী একটি বাগানে ওত পেতে থাকে।

 

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, নব্য বিএনপির নির্দেশে লিমন (পিতা শাহ আলম সিকদার), রিয়াজ মুন্সী (পিতা বাবুল মুন্সী) ও নার্গিস আক্তার (পিতা বাবুল মুন্সী) সহ কিছু লোক মিলে তার ওপর হামলা চালায়। হঠাৎই তারা বের হয়ে গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তিনি প্রাণ বাঁচাতে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসতে থাকে। তখন হামলাকারীরা তাকে ছেড়ে দেয়। কিন্তু পালানোর সময় পিছন থেকে মাথায় আঘাত করে গুরুতর জখম করে।

 

আহত রাজু মুন্সীকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network