1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ১২ নেতাকর্মী - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা,  জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা সাতলায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সাতলায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে অ্যাডভোকেট ফজলুল হক বিশ্বাস  ডিজিটাল উন্নয়ন ও তথ্যপ্রাপ্তি নিয়ে জাতিসংঘের পরামর্শক গোষ্ঠীতে বজলুর রহমান বাকেরগঞ্জে ১০০ ফুটের সেতু ৫ বছর ধরে মরণফাঁদ, কাঠের মাচায় ঝুলছে দুই ইউনিয়নের ভাগ্য দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভে আটক শতাধিক অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল গ্রিস গরুর কথা বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ভবনে দুর্বৃত্তের আগুন, থানায় অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর উদ্যোগে ‘চাকরি মেলা’, ৮০টি প্রতিষ্ঠানে মিলবে তাৎক্ষণিক চাকরি

ঝালকাঠিতে মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ১২ নেতাকর্মী

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

জেলা প্রতিনিধি,ঝালকাঠি// আওয়ামী লীগ শাসন আমলে নলছিটি থানায় দায়ের করা মামলা থেকে নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী , সাংগঠনিক সম্পাদক মাসুম শরিফসহ বিএনপির ১২ নেতা-কর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ( বিশেষ ট্রাইবুন্যাল -২) এর বিচারক আমিনুল ইসলাম এ আদেশ দেন।

 

আসামীদের পক্ষে চার্জ গঠন থেকে অব্যাহতির জন্য শুনানীতে অংশ নেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন এবং আসামী পক্ষে নিয়োজিত কৌশলী ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।

 

মামলার আইনজীবী মিজানুর রহমান মুবিন জানান, ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় প্রচারের দিন ধার্য্য ছিল। ঐ রায়কে কেন্দ্র করে তৎকালীন আওয়ামী সরকার বিএনপি নেতাকর্মীদের হয়রানী করতে সারা বাংলাদেশে ৬ ফেব্রুয়ারী একযোগে রায় বাধাঁগ্রস্থ করার মিথ্যা ও গায়েবী অভিযোগে মামলা দায়ের করে বিপুল সংখ্যক নেতাকর্মীদের গ্রেফতার করে। পরবর্তীতে ২০১৮ সালের রাতের ভোট নির্বিগ্নে করার জন্য সারা বাংলাদেশর বিপুল সংখ্যক নেতাকর্মী গ্রেফতার করে এসকল মিথ্যা মামলায় জেল হাজতে পাঠানো হয়। মামলায় চার্জ গঠনের মত কোন উপাদান না থাকায় বিজ্ঞ আদালত মামলার অভিযোগ গঠন থেকে অব্যাহতি প্রদান করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network