1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাজাপুরে কর্দমাক্ত রাস্তায় কচুগাছ বীজতলা রোপণ করে প্রতিবাদ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা,  জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা সাতলায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সাতলায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে অ্যাডভোকেট ফজলুল হক বিশ্বাস  ডিজিটাল উন্নয়ন ও তথ্যপ্রাপ্তি নিয়ে জাতিসংঘের পরামর্শক গোষ্ঠীতে বজলুর রহমান বাকেরগঞ্জে ১০০ ফুটের সেতু ৫ বছর ধরে মরণফাঁদ, কাঠের মাচায় ঝুলছে দুই ইউনিয়নের ভাগ্য দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভে আটক শতাধিক অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল গ্রিস গরুর কথা বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ভবনে দুর্বৃত্তের আগুন, থানায় অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর উদ্যোগে ‘চাকরি মেলা’, ৮০টি প্রতিষ্ঠানে মিলবে তাৎক্ষণিক চাকরি

রাজাপুরে কর্দমাক্ত রাস্তায় কচুগাছ বীজতলা রোপণ করে প্রতিবাদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের মধ্য উত্তমপুর তালতলা বাজার থেকে তালুকদার বাড়ি, চল্লিশ কাহনিয়া মৃধাবাড়ি হয়ে প্যাদাবাড়ি স্কুল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার মাটির কর্দমাক্ত রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে তালুকদার বাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে বীজতলা ও কচুগাছ রোপণ করে এলাকাবাসী তাঁদের ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন চল্লিশ কাহনিয়া গ্রামের সাইদুল ইসলাম, বেল্লাল হোসেন, আফজাল হোসেন, উত্তমপুর গ্রামের রাসেল, জলিল মৃধা, সুমন এবং খলিলুর রহমান মৃধা। বক্তারা বলেন, “বিগত বহু বছর ধরে এই সড়কটি মেরামত বা পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বর্ষা মৌসুমে রাস্তাটি কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ কারনে চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালেক কলেজ, বালিকা বিদ্যালয়, নুরানি মাদ্রাসাসহ অন্তত ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, চল্লিশ কাহনিয়া ও উত্তমপুর এ ২ গ্রামের ২ হাজারের বেশি মানুষসহ রোগীদের ভোগান্তির শেষ নেই। তাঁরা দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network