1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়লেন বরিশালের ব্যাটার ফজলে রাব্বি - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়লেন বরিশালের ব্যাটার ফজলে রাব্বি

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ক্রীড়া ডেস্ক : জাতীয় লিগের প্রথম দিনে বরিশাল ও খুলনা বিভাগের ম্যাচে মাঠেই অসুস্থ হয়ে পড়লেন বরিশালের ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। ম্যাচের প্রথম সেশনের ১৯তম ওভারে বাউন্ডারি লাইনে আচমকা মাটিতে লুটিয়ে পড়েন রাব্বি। পরে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হলেও আপাতত হাসপাতালে নেওয়া লাগেনি তাকে।

 

শনিবার দেশের তিন বিভাগীয় শহরের চার ভেন্যুতে শুরু হয়েছে জাতীয় লিগের ২৭তম আসর।

 

দেশের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় এই আসরে খুলনায় স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বরিশাল।
ম্যাচে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় খুলনা। গরমের মধ্যে ফিল্ডিং করতে গিয়ে অসুস্থ হয়ে যান ফজলে মাহমুদ। তার পরিস্থিতি সম্পর্কে ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান কালের কণ্ঠকে জানান, ‘বাব্বি এখন কিছুটা ভালো আছেন।

 

আমরা হাসপাতাল নেওয়ার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তিনি বললেন কিছুটা বেটার ফিল করছেন এবং ড্রেসিং রুমে চলে গেছেন। ঘটনা আমাদের সামনেই ঘটেছে, বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন, হঠাৎ মাটিতে পড়ে যান। পরে আমরা দেখেছি পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে এবং চোখেও সমস্যা দেখা দিয়েছে। আমরা ভাবলাম স্ট্রোক করল কি না।

 

পরে অ্যাম্বুলেন্স আসে, কিন্তু ড্রেসিং রুমে গিয়ে বলেছে ভালো অনুভব করছে। আমরা পরামর্শ দিয়েছি হাসপাতালে যাওয়ার জন্য, তবে এখন তিনি ভালো আছেন এবং যেতে চাচ্ছেন না। তবে এরপর আর ফিল্ডিং করতে নামেননি তিনি।

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network