1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে গভীর রাতে বসতঘরে চুরি, শিক্ষিকার ঘর থেকে নগদ টাকা-স্বর্ণালংকার লুট - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

বাবুগঞ্জে গভীর রাতে বসতঘরে চুরি, শিক্ষিকার ঘর থেকে নগদ টাকা-স্বর্ণালংকার লুট

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামে গভীর রাতে এক স্কুল শিক্ষিকার বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ নভেম্বর) গভীর রাতে। ভুক্তভোগী গৃহকর্তী শামসুন্নাহার বেগম বাবুগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
ভুক্তভোগীর সূত্রে জানা যায়, ঘটনার রাতে শিক্ষিকা শামসুন্নাহার বেগম তাঁর দুই কন্যা সন্তানসহ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় চোর চক্র পাকা ঘরের ভেন্টিলেটরের ফাঁকা জায়গা দিয়ে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ প্রায় ২৫ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার, ও ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন নিয়ে যায়।
ভোরে ফজরের নামাজের পর ঘুম থেকে উঠে শামসুন্নাহার বেগম দেখতে পান ঘরের স্টিলের আলমারি খোলা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। এরপর তিনি স্থানীয়দের সহায়তায় বিষয়টি বাবুগঞ্জ থানায় অবহিত করেন।
খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।
স্থানীয়দের দাবি, এলাকায় সম্প্রতি ছোটখাটো চুরির ঘটনা বেড়ে গেছে, যা প্রতিরোধে রাত্রীকালীন টহল জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network