1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

গৌরনদীতে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

০৮ নভেম্বর২০২৫ শনিবার রাত ৮ টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক পৌর আহ্বায়ক মোঃ জাকির শরীফ, সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ জাকির হোসেন রাজা, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, পৌর যুবদল নেতা মোঃ রিয়াজ ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দল গৌরনদী উপজেলা তানিয়া আক্তার। এবং স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

বক্তব্যে এম জহির উদ্দিন স্বপন দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে দেশ ও দলের কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network