1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টু   - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টু  

  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া নতুনহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য  প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ও উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলো বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।  ৯ নভেম্বর রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে পরিদর্শন করেন তিনি।
উল্লেখ্য ৬ নভেম্বর দুপুর আড়াইটার দিকে উজিরপুর উপজেলার গড়িয়া নতুনহাট বাজারে বিদ্যুৎ শর্কসার্কিট হয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে কোটি টাকার ক্ষতিসাধণ হয়েছে। এরমধ্যে মোঃ মোশাররফ হোসেনের বিকাশ ও ভ্যারাইটিজ ষ্টোর  পুরে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। মেহেদী হাসানের ( সিকদার এন্টারপ্রাইজ),স্যানিটারি রড-সিমেন্ট ও হার্ডওয়্যারের দোকান পুরে  প্রায় ৪৫ লক্ষ টাকার ক্ষতি হয়। সাখাওয়াত হোসেনের ফার্মেসি ও ঢেউটিনের দোকান পুরে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়। আনোয়ার হোসেন খানের ফলের দোকান ও ভ্যারাইটিজ ষ্টোরের দোকান পুরে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এদিকে মেহেদী হাসান জানান বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ৩৮ লক্ষ টাকা লোন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলো। এ ভয়াভহ অগ্নিকান্ডে তিনি স্বর্বস্ব হারিয়েছেন ব্যবসায়ীরা ভাড়ার দোকানে ব্যবসা করতো।
এছাড়াও ফাষ্ট সিকিউরিটি ব্যাংকে আগুন লেগে ব্যপক ক্ষতি হয়েছে। এ খবরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network