1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুলাদীতে মোবাইলের দোকানে চুরি, আটক ১ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

মুলাদীতে মোবাইলের দোকানে চুরি, আটক ১

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদীতে তালা ও সার্টার কেটে মোবাইলে ফোনের দোকানে চুরি করেছে একটি চক্র। গতকাল মঙ্গলবার ভোর পৌনে ৭টার দিকে মুলাদী মধ্যবাজারের আইডিয়াল স্মার্ট গ্যালারির তালা ও সার্টার কেটে মোবাইল চুরি হয়। এসময় দোকান মালিক আবু হানিফ সন্দেহবশত চোর চক্রের আরমান মিয়া নামের এক সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেছেন। আরমান মিয়া (৩২) ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার কাঠেরপুল গ্রামের লোকমান মিয়ার ছেলে। এর আগে বন্দরের একাধিক মোবাইল ফোনের দোকানে তালা ও সার্টার কেটে চুরির ঘটনা ঘটেছে বলে জানান ব্যবসায়ীরা।

দোকান মালিক আবু হানিফ জানান, মঙ্গলবার ভোরে তিনি বাসা থেকে হেটে নদীর পাড়ে যাচ্ছিলেন। ওই সময় ৩জন অপরিচিত লোকের কাছ বড় বড় ব্যাগ দেখে সন্দেহ হলে তাদের কাছে পরিচয় জানতে চান। ওই সময় দুইজন দৌড়ে পালিয়ে গেলেও ১জনকে আটক করেন তিনি। তার ডাকচিৎকারে অন্যান্য ব্যবসায়ীরা সেখানে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যাক্তি মোবাইল দোকানে চুরির কথা স্বীকার করেন। এসময় উত্তেজিত ব্যবসায়ী ও স্থানীয়দের মারধরে আটক ব্যক্তি আহত হন। পরে আবু হানিফ তার মোবাইল ফোনে দোকানের সিসিটিভি দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন এবং মুলাদী থানায় মামলা করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় ৬জন জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এঘটনায় মামলা হয়েছে এবং ব্যবসায়ীরা আরমান নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network