1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজদের মিলন মেলা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

গৌরনদীতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজদের মিলন মেলা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গৌরনদীতে চার উপজেলার ৩০টি মাদ্রাসার দুই শতাধিক কুরআনের হাফেজদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা, নগদ অর্থ, ক্রেস্ট ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

ভূরঘাটা আত তাহফিজ ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার আয়োজনে সোমবার বাদ আছর মাদ্রাসার সম্মুখে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হাফেজ ইমারত হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম মাওলানা মিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি ছিলেন মুহতামিম হাফেজ মো. ইনামুল হক, হাফেজ মাওলানা মুফতি রমজান আলী, হাফেজ মাওলানা শওকত হোসেন, হাফেজ মো. তাজিম উদ্দিন, হাফেজ মোজ্জামেল হোসেন, মাওলানা আবু মুসা সহ অন্যান্যরা।

 

 

প্রতিযোগিতায় গৌরনদী, আগৈলঝাড়া, কালকিনি ও ডাসার উপজেলার ৩০টি মাদ্রাসার দুই শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে। শেষে ৫ ও ১০ পারার তিনজন করে ৬ জনকে ৫ হাজার করে নগদ টাকা ও ১৪ জনকে ক্রেস্ট বিতরণ করা হয়।

 

 

এ ছাড়া ভূরঘাটা আত তাহফিজ ইন্টারন্যাশনাল মহিলা মডেল মাদ্রাসার মাহিমা আক্তার হিফজ (হাফেজ) সম্পন্ন করায় তার পিতাকে ক্রেস্ট প্রদান করা হয়। হিফজুল কুরআন প্রতিযোগিতা ঘিরে কয়েকশত কুরআনের পাখিদের (হাফেজ) মিলন মেলা হয়

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network