1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন শতাধিক রোগী - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

উজিরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন শতাধিক রোগী

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলার সেনেরহাট এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

ছাত্রদল নেতা তুষার মাহমুদ আদরের আয়োজনে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল খলিল শিকদারের সার্বিক সহযোগিতায় বুধবার দিনব্যাপী সেনেরহাট ছাত্রদলের কার্যালয়ে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

 

 

 

গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চোখের রোগ একটি সাধারণ সমস্যা হিসেবে দেখা দিলেও দারিদ্র্য পরিবারের সদস্যরা অর্থাভাবে অনেকেই চিকিৎসা নিতে পারছেন না।

 

 

এসব বাস্তবতাকে বিবেচনা করেই শোলক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক তুষার মাহমুদ আদর এ সেবামূলক উদ্যোগ গ্রহণ করেন।

 

 

বরিশালের রিয়াল চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ক্যাম্পে আগত রোগীদের আধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিকট দৃষ্টিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পে শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network