1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ক্রীড়া প্রেমীদের মাঝে ক্রিকেট ব্যাট, বল, স্টাম্প, হ্যান্ড গ্লাভসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া সামগ্রী গ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল খানপুরা ক্রিকেট টিমসহ স্থানীয় আরও কয়েকটি ক্রীড়া সংগঠন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ বলেন, তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিপথগামীতা থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও শৃঙ্খলার মাঝে ফিরিয়ে আনতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসন সবসময়ই তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সহায়তা করে আসছে এবং ভবিষ্যতেও ক্রীড়া উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় ক্রীড়াবিদ, সমর্থক ও তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network