1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে কৃষি বিষয়ে তরুণদের প্রশিক্ষণ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

বরিশালে কৃষি বিষয়ে তরুণদের প্রশিক্ষণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালে তরুণ কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কৃষির আধুনিক জাত ও প্রযুক্তি ব্যবহারবিষয়ক দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার নগরীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের হলরুমে কর্মশালাটি শেষ হয়।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক (ডিএই) ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. রেজাউল হাসান। সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা শেখ হাবিবুর রহমান।

 

কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশালের অতিরিক্ত উপপরিচালক মো. মামুনুর রহমান, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার, পটুয়াখালীর পূর্ব গাবুয়া কৃষি তথ্য ও যোগাযোগকেন্দ্রের সভাপতি মো. হাবিবুর রহমান, বরিশালের বাখরকাঠি কৃষি তথ্য ও যোগাযোগকেন্দ্রের সদস্য প্রশান্ত ঘোষ প্রমুখ।

 

তরুণদের এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান, ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম এবং আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা শর্মিলা দাস সেতু।

 

প্রধান অতিথি ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার তরুণদের উদ্দেশে বলেন, এই পেশায় তরুণদের এগিয়ে আসা চাই। তাহলেই বরিশালের সেই হারানো শস্যভান্ডার আবার ফিরে পাব। কৃষিতে যুক্ত হলে তরুণদের চাকরির পেছনে ঘোরার প্রয়োজন হবে না, বরং অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেবে। তবে তা বাস্তবায়ন করতে হলে প্রয়োজন পূর্বপরিকল্পনা গ্রহণ এবং আধুনিক পদ্ধতি ব্যবহার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network