1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে নিখোঁজের ১৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী নুসরাত জাহান সামিয়া - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

বাবুগঞ্জে নিখোঁজের ১৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী নুসরাত জাহান সামিয়া

  • আপডেট সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৭ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রী নুসরাত জাহান সামিয়া (১৪) এর। পরিবার ও স্থানীয়দের মধ্যে বিরাজ করছে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা।

 

পারিবারিক সূত্রে জানা যায়, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের মো. মজিবুর হাওলাদারের মেয়ে নুসরাত জাহান সামিয়া গত ২৬ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

ঘটনার পরদিন নুসরাতের পরিবার বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। নিখোঁজ সামিয়া বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

 

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের দীর্ঘ সময় পার হলেও মেয়ের হদিস না পাওয়ায় তারা ভেঙে পড়েছেন। বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার—কোনোভাবেই সামিয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. এহতেশামুল হক বলেন, নিখোঁজের পরিবার সাধারণ ডায়েরি করেছে। আমরা বিভিন্ন মাধ্যমে নুসরাত জাহান সামিয়ার সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

নিখোঁজ সামিয়ার পরিবার তার সন্ধানদাতাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন। তার সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে ০১৮৩৭৭-৭১০৭৪ এবং ০১৭১৬৭৯০৩৬২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে।

 

নুসরাতকে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network