1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি, নিহত-১, গুরুতর আহত-২ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

বাকেরগঞ্জে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি, নিহত-১, গুরুতর আহত-২

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোল্লার বাজার সংলগ্ন মরন সাহার বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ঘর মালিক মরন সাহার মা অঞ্জলি রানী সাহা (১০১) মৃত্যুবরণ করেছেন। গুরুতর আহত মরন সাহা (৫৫) কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও তার স্ত্রী সন্ধ্যা রানী সাহা (৪৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

ধারণা করা হচ্ছ, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে মরন সাহার বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা অচেতনকারী স্প্রে ব্যবহার করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে মূল্যবান স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়।

 

স্প্রের প্রভাবে পরিবারের তিন সদস্য অচেতন হয়ে পড়েন। এতে মরণ সাহা ও তার স্ত্রী গুরুতর আহত হলেও তার বৃদ্ধ মা অঞ্জনা গাড়ি মারা যায়। তার লাশ পোস্টমর্টেমের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, মরণ সাহার স্ত্রী সন্ধ্যা রানীর অবস্থা অনেকাটা ভালো। তবে মরন সাহা বেশি অসুস্থ ও অজ্ঞান থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

স্থানীয়রা জানায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রবেশের পর তারা প্রথমেই স্প্রে ব্যবহার করে সবাইকে অচেতন করে ফেলে এবং এরপর ঘর তছনছ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

 

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কারা কিভাবে ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত নয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে চেতনানাশক ঔষধ দিয়ে চুরির ঘটনা ঘটিয়েছে। দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ চলছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তিকে পোষ্টমর্টেমের জন্য বরিশালে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network