1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে দুই আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডে আটক ২০ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

বরিশালে দুই আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডে আটক ২০

  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে অনৈতিক ও অসামাজিক কর্মকা-ের অভিযোগে অভিযান চালিয়ে দুটি আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে নগরীর পোর্টরোডের হোটেল পপুলার ও হোটেল চিল-এ এই অভিযান পরিচালনা করা হয়।

কোতয়ালীর ওসি মো. আল মামুন-উল ইসলাম বলেন, পুলিশ কমিশনারের নির্দেশে এ অভিযান চালানো হয়। এখন থেকে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কোতয়ালী পুলিশ ব্যাপক সাড়াশী অভিযান চালাবে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি জানান, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আট পুরুষ ও ১২ নারীকে বিভিন্ন কক্ষ থেকে আটক করা হয়। অভিযান চলাকালে হোটেল দুটির বিভিন্ন কক্ষে তল্লাশি করে সন্দেহজনক অবস্থায় তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অনেকেই দীর্ঘদিন ধরে এসব হোটেলে নিয়ম বহির্ভূতভাবে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটকদের পরিচয় ও কার্যকলাপ যাচাই করে তদন্ত কার্যক্রম শেষে আদালতে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, হোটেল পপুলার ও হোটেল চিলকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল। দিনের বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আনাগোনায় তারা উদ্বিগ্ন ছিলেন। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেন এবং নিয়মিত নজরদারির দাবি জানান।

আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। আটকরা হলেন: মিঠুন দেবনাথ (২৬), মো. সুমন দাস (৩৫), মো. জাফর হাওলাদার (৩৫), মো. আরিফ হাওলাদার (৩৫), শাওন সিকদার (২৫), শাকিব ফকির (২০), এনায়েত আলম (৫০), জাফর হাওলাদারসহ (৫০) ১৯ জন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network