1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ইলিশের কেজি চার হাজার টাকা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’ কোনো ষড়যন্ত্রই দেশের গণতন্ত্রকামী মানুষকে দমাতে পারবে না : প্রধানমন্ত্রী মন্ত্রী ও পিএসকে নিয়ে ফেসবুক পোস্ট, ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে জমি বিরোধে হামলা,অগ্নিসংযোগ নারীসহ আহত-৪  কলকাতায় তৃণমূল নেতা অভিষেকের বাড়িতে হামলা ফ্যাসিস্টদের দিবাস্বপ্ন বাস্তব হতে দেব না : পানিসম্পদ প্রতিমন্ত্রী মনপুরায় ইয়াবাসহ আটক দম্পতি, স্ত্রীকে দিয়ে অনৈতিক কাজ করানোর অভিযোগ আগৈলঝাড়ায় আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশালে ইলিশের কেজি চার হাজার টাকা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ইলিশের সংকটে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে কেজি সাইজের ইলিশ। এছাড়া মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ২৫শ থেকে তিন হাজার টাকায়।

 

 

 

 

মা ইলিশ অভিযান সফল করতে না পারায় বর্তমানে নদীতে ইলিশ সংকট বলে জানান ব্যবসায়ীরা।

 

 

 

 

চলতি বছরের মা ইলিশ অভিযান ও পরে জাটকা নিধন অভিযান সফলে ব্যর্থ হয়েছে মৎস্য বিভাগ। এতে পর্যাপ্ত ইলিশ মাছ না পাওয়ায় বাড়তি দামে বিক্রি হচ্ছে।

 

 

 

বরিশাল সদরের জেলে মোকসেদ হাওলাদার বলেন, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে জাল ফেলে ৭শ গ্রাম ওজনের একটি ইলিশ পেয়েছি।

 

 

 

বাকেরগঞ্জের দাঁড়িয়াল ইউনিয়নের জেলে আলাল। বলেন, রোববার জাল ফেলে দিন শেষে ছয়জন মিলে চারটি ইলিশ মাছ পেয়েছি, পরে তা ৬ হাজার টাকা বিক্রি হয়েছে।

 

 

 

বিশারিকাঠি গ্রামের পাইকারি মৎস্য বিক্রেতা মনির পালোয়ান বলেন, চলতি বছরের মা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফলে নদী এখন ইলিশশূন্য। অল্প কিছু পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে চড়া দামে। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা হাদি উজ্জামানের কাছে জানতে চাইলে ব্যস্ততার অজুহাতে ফোন কেটে দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network