1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে বরিশাল সদর উপজেলা মৎস্যজীবী দলের ফুলেল শুভেচ্ছা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে বরিশাল সদর উপজেলা মৎস্যজীবী দলের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসরাইল পন্ডিত ও সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিরকে নির্বাচিত হওয়ায় বরিশাল সদর উপজেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শুভেচ্ছা বিনিময়কালে বরিশাল সদর উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুল তুলে দেন এবং তাঁদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, ক্ষুদ্র মৎস্যজীবীদের অধিকার রক্ষা, জীবনমান উন্নয়ন ও সংগঠনকে আরও শক্তিশালী করতে নবনির্বাচিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি মোঃ রফিক খান, সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম লিটন ফরাজী এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হাওলাদার। এছাড়াও বরিশাল সদর উপজেলার দশটি ইউনিয়নের মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি ও মৎস্যজীবী দল একযোগে কাজ করলে মৎস্যজীবী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার আদায় ও উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সাংগঠনিক ঐক্য বজায় থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network