1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-৩ আসনে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা বিএনপি নেতা আব্দুস সাত্তার খানের - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

বরিশাল-৩ আসনে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা বিএনপি নেতা আব্দুস সাত্তার খানের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ সাত্তার খান।
রোববার ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে তিনি জানান, দেশ ও মানুষের সেবার উদ্দেশ্যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং তা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিলও করেছিলেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচন কমিশনে দাখিল করা আবেদন প্রত্যাহার করে নিয়েছেন।
লাইভ বক্তব্যে আঃ সাত্তার খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত একজন নিবেদিত দলীয় কর্মী হিসেবে দলের ঐক্য ও শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত তাঁর কাছে সর্বোচ্চ গুরুত্ব বহন করে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলীয় সংহতিই অধিক গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, একজন সুশৃঙ্খল দলীয় কর্মী হিসেবে তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তিনি সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবেন। একই সঙ্গে তাঁর এই সিদ্ধান্তে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের সমর্থন ও ভালোবাসা কামনা করেন তিনি।
বক্তব্যের শেষাংশে আঃ সাত্তার খান আশা প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ আগামী দিনে সবাই মিলে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে একযোগে কাজ করা সম্ভব হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network