1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুলাদীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির শোকসভা ও দোয়া মাহফিল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

মুলাদীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির শোকসভা ও দোয়া মাহফিল

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : মুলাদী উপজেলার ৩ নং শফিপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শফিপুর ইউনিয়নের চরপদ্মা মাদ্রাসারহাট এলাকায় এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন আপসহীন নেত্রী। তাঁর নেতৃত্বে বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, আজ দেশে গণতন্ত্র বিপন্ন, মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। বেগম খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করতে হবে।
এ সময় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
শোকসভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে শফিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network