1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদী পৌরসভায় অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

গৌরনদী পৌরসভায় অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী পৌরসভায় অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল ২০২৬) পৌরসভা সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দীর্ঘদিনের সেবার স্বীকৃতি হিসেবে হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব খোকন চন্দ্র রায় এবং কর আদায়কারী জনাব কে. এম মোশাররফ হোসেনকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইব্রাহীম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পৌর ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী প্রকৌশলী, সমাজসেবা কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বক্তারা অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার কর্মজীবনের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ বাদশা মিয়া। শেষে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network