1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজল তালুকদারকে গণসংবর্ধনা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল! কলেজের শিক্ষক ১১ জন, ১২ শিক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশগ্রহণ করেনি রাজাপুরে যুবককে তুলেনিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেফতার গাজীপুরে শ্রমিক আন্দোলনে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ

বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজল তালুকদারকে গণসংবর্ধনা

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
মোঃ সাদ্দাম হোসেন //বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সজল তালুকদারকে তার নিজ এলাকা চরকাউয়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির নির্বাচন কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান। তিনি বক্তব্যে বলেন, “ত্যাগী ও আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমেই দল আরও শক্তিশালী হবে। সজল তালুকদারের এই অর্জন চরকাউয়া ইউনিয়নের জন্য গর্বের।”
এসময় আরও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি নাজমা বেগম, চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সোহাগ সিকদার, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম এবং চরকাউয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হিরন হাওলাদার।
এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে মোঃ সজল তালুকদারকে বরণ করে নেন।
সংবর্ধনার জবাবে মোঃ সজল তালুকদার উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দলের দুঃসময়ে যেমন রাজপথে ছিলাম, আগামীতেও বিএনপির আদর্শ বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়েই কাজ করে যাবো।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network