1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে মানিক পশারীর দাফনে বাধা, প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল! কলেজের শিক্ষক ১১ জন, ১২ শিক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশগ্রহণ করেনি রাজাপুরে যুবককে তুলেনিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেফতার গাজীপুরে শ্রমিক আন্দোলনে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ

পিরোজপুরে মানিক পশারীর দাফনে বাধা, প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে ভোলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা।

আজ সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় ভোলা প্রেস ক্লাবের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন উপজেলা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন।

এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানকারী কুচক্রীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এর আগে গত শনিবার সকালে ভোলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাদেক, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন শাহাজান ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানসহ অন্যরা।

মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন ইউনিটের কমান্ডাররা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সম্প্রতি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী ইন্তেকাল করার পর তাঁর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদেই ভোলায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network