1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন পিরোজপুরে মানিক পশারীর দাফনে বাধা, প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, গ্রেপ্তার ৪১ ইরান যুদ্ধ ঘিরে তেলের ব্যবসায় মার্কিন কোম্পানির ১৩০ বিলিয়ন ডলার মুনাফা ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মী ছিয়ামের দাফন সম্পন্ন ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে আলমডাঙ্গা উপজেলার বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশোভন ও বিরক্তিকর যৌন আচরণের অভিযোগ ওঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হোসেনের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে আজ সোমবার দুপুরে ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ে চড়াও হন।

এসময় অভিযুক্ত শিক্ষককে একটি কক্ষে আটকে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আটক করা হয় অভিযুক্ত শিক্ষক এনামুল হোসেনকে। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অভিভাবকরা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী প্রমাণিত হলে শিক্ষকের সর্বোচ্চ আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই আপত্তিকর আচরণ করে আসছিল শিক্ষক এনামুল। আজ দুপুরে আবারও একই কাজ করলে আমার মেয়ে বিষয়টি আমাকে জানায়। পরে আমরা গ্রামের লোকজন স্কুলে গিয়ে ওই শিক্ষক কেন এমন আচরণ করলেন তার কৈফিয়ত চাই। পরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।’

পুলিশ অভিযুক্ত শিক্ষক এনামুল হোসেনকে আটকের সময় তিনি বলেন, ‘আমি তাকে আদর করি। কিন্তু ঘটনাটি অনাকাঙ্খিত।’ এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, আটক শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network