নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) ভোররাতে জেলার আট উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা রয়েছেন। গ্রেপ্তারের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে, নাশকতা, সন্ত্রাস বিরোধী আইনে মামলা এবং অন্য ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। পরে স্ব স্ব আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, যশোর সদরে ১৭ জন, চৌগাছা উপজেলাতে ২ জন, মনিরামপুরে ৩ জন, শার্শাতে ২ জন, অভয়নগর ৪ জন, কেশবপুর ৩ জন, বাঘারপাড়া ৪ জন, বেনাপোলে ৪ জন ও ঝিকরগাছাতে ২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, গতকাল রবিবার ভোরে ‘শেখের বেটি আইতাছে‘ স্লোগান দিয়ে যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল করেছে। অসংখ্যা নারী পুরুষের সঙ্গে যুবদলের নেতাকর্মীরা এই মিছিলে অংশ নেয়।
মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় শহরের লালদিঘি থেকে শুরু করে মিছিলটি মাইকপট্টি প্রদক্ষিণ করতে। এই মিছিলের নেতৃত্ব দেন নীলগঞ্জ এলাকার বাসিন্দা ও যুবলীগকর্মী শেখ শহিদ। এ ঘটনায় সোমবার শেখ শহীদসহ সন্দেহভাজন ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।