1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পাথরঘাটায় কোস্টগার্ড কমান্ডারের বিরুদ্ধে মামলা নিতে এসপিকে আদালতের নির্দেশ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার হারতায় চেয়ারম্যান পদে লড়তে চান সাইফুল ইসলাম তালুকদার  অভিযানেও থামছে না ইলিশ শিকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে এনসিপি: মাহমুদা মিতু বরগুনায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ২৫ ওটরায় ইউপি সদস্য পদে নির্বাচনের ঘোষণা দিলেন আনোয়ার বেপারী সরকারি সফরে ভোলায় এসে সাধারণ মানুষের ভালোবাসায় মুগ্ধ সাবেক জেলা প্রশাসক আরিফুজ্জামান ভাণ্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ, থানায় মামলা কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মারধর, চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

পাথরঘাটায় কোস্টগার্ড কমান্ডারের বিরুদ্ধে মামলা নিতে এসপিকে আদালতের নির্দেশ

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটায় হেফাজতে নিয়ে নাঈম নামে এক কিশোরকে নির্যাতনের অভিযোগে কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. সুজাউদ্দিন মাহমুদসহ অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। বরগুনার পুলিশ সুপারকে (এসপি) এই নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (১০ মে) দুপুরে বরগুনার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. পনির শেখ এ আদেশ দেন।

 

আদেশে আগামী মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টার মধ্যে মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে আদালতকে লিখিতভাবে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে। পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. মুবিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় পাথরঘাটা পৌরসভার পোস্ট অফিসের সামনে থেকে মো. নাঈম নামে এক কিশোরকে ইয়াবাসহ আটকের তথ্য জানায় কোস্টগার্ড। আটকের পর বৃহস্পতিবার (৭ মে) নাঈমকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় আদালতের কাছে কোস্টগার্ডের হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করে নাঈম।

আদালত নাঈমের শরীরের বিভিন্ন স্থানে অমানুষিক নির্যাতনের চিহ্ন দেখতে পান। পরে এসব নির্যাতনের ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে নাঈমকে চিকিৎসার জন্য পাঠান আদালত। ওইদিন নাঈমের জবানবন্দিও গ্রহণ করা হয়। এতে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয় বলে আদালত আদেশে উল্লেখ করেন।

আদালতের আদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তিকে হেফাজতে নির্যাতন করা হলে বা মৃত্যু ঘটানো হলে, যা ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩’-এর ২ ধারার অধীনে অপরাধ হিসেবে বিবেচিত হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এই আইনের ৪ (১) ধারা অনুযায়ী তাদের জবানবন্দি রেকর্ড করে অনতিবিলম্বে রেজিস্টার্ড চিকিৎসকের দ্বারা পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করবেন। একই আইনের ৫ (১) ধারা অনুযায়ী পুলিশ সুপারকে মামলা রুজু করতে নির্দেশনা প্রদান করতে পারবেন। এই আইন অনুযায়ী বরগুনার পুলিশ সুপারকে মামলা রুজু করতে নির্দেশনা প্রদান করেছেন আদালত।

এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. সুজাউদ্দিন মাহমুদ বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না।’

অন্যদিকে বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত-ই-খুদার সরকারি ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network