1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠির গাবখানে ভুমি জবর দখলের নিউজ প্রকাশের পর পূর্বের সাইনবোর্ড পরিবর্তন করে তারকাটার বেড়া নির্মাণ  - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল! কলেজের শিক্ষক ১১ জন, ১২ শিক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশগ্রহণ করেনি রাজাপুরে যুবককে তুলেনিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেফতার গাজীপুরে শ্রমিক আন্দোলনে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ

ঝালকাঠির গাবখানে ভুমি জবর দখলের নিউজ প্রকাশের পর পূর্বের সাইনবোর্ড পরিবর্তন করে তারকাটার বেড়া নির্মাণ 

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির গাবখানে ভুমি জবর দখলের নিউজ প্রকাশের পর পূর্বের  সাইনবোর্ড পরিবর্তন করে তারকাটার বেড়া নির্মাণ করেছে ভুমিদস্যু সন্ত্রাসীরা। ১৬ মে শনিবার বিকালে সরেজমিনে দেখা যায়, ১৪ মে ঝালকাঠির গাবখানে পৈত্রিক সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নারী সাঈদা সুলতানা সাথী” শিরোনামে নিউজ প্রকাশিত হওয়ার পর পূর্বের সাইনবোর্ড পরিবর্তন করে নতুন সাইনবোর্ড লাগিয়ে তারকাটার বেড়া নির্মাণ করেছে।
পুর্বের সাইনবোর্ড বোর্ডে জমির পরিমাণ লেখা ছিল ৫৭ শতাংশ বর্তমানে জমির পরিমাণ লেখা হয়েছে ৩২ শতাংশ। জমির মালিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ভুক্তভোগী সাঈদা সুলতানা সাথী গাবখান গ্রামের মরহুম মো: আব্দুল আউয়ালের ছোট কন্যা মৃত আব্দুল আউয়ালের স্ত্রী ও পুত্র সন্তান না থাকায় সাঈদা সুলতানা সাথী ও তার বড় বোন ওয়ারিশ সূত্রে জমির মালিক।
সাঈদা সুলতানা সাথী বলেন, ‘তার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জেএল ১৩৬, খতিয়ান নং ৭০ এর ৫২৮, ৫৪২, ৭১৯,৭২৪, ৭৩৪, ৭৬৯, ৭৭১, ৭৭৭, ৭৭৮, ৮২৬, ৮৪২ নং দাগে মোট ৯০ শতাংশ জমিতে অবৈধ মালিকানা দাবী করে ১০ মে সাইনবোর্ড লাগিয়ে ফসলি জমিতে বালু ভরাট করছেন একই এলাকার মো: মজিবুর রহমান, মো: আজিমুর রহমান মুন্সি ও হাসান মো: ইবান সিকদার।
কিন্তু নিউজ প্রকাশের পর নতুন সাইনবোর্ডে নাম লেখা হয়েছে মোঃ হাফিজুর রহমান, মোঃ আজিজুর রহমান মুন্সি, মোঃ নাসিফুর রহমান, মোঃ হাসান মোহাম্মদ ইরফান, মোঃ আবু ছালেক সিকদার।  অভিযুক্ত মো: হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, “আমরা কারো জমি জবর দখল করি নাই| আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়|”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network