1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তি দাবিতে পোস্টার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তি দাবিতে পোস্টার

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার সাঁটানো হয়েছে। গত দুই দিন ধরে জেলা শহরের বিভিন্ন সড়ক, আদালত প্রাঙ্গণ, বাজার এলাকা ও জনসমাগমস্থলে এসব পোস্টার মানুষের নজরে আসছে।

স্থানীয় সূত্র জানায়, ঝালকাঠি জেলা শহরের পাশাপাশি নলছিটি উপজেলা সদর, প্রেস ক্লাব সংলগ্ন এলাকা এবং কাঁঠালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে পোস্টার দেখা গেছে। পোস্টারগুলোতে আমির হোসেন আমুর ছবি ব্যবহার করে ‘নিঃশর্ত মুক্তি চাই’ লেখা রয়েছে। পাশাপাশি তার রাজনৈতিক পরিচয়ও উল্লেখ করা হয়েছে।

কে বা কারা এসব পোস্টার লাগিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে গোপনে পোস্টারগুলো সাঁটানো হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, রাতের আঁধারে আওয়ামী লীগের দোসররা পোস্টার লাগিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে কে বা কারা পোস্টার লাগিয়েছে তা শনাক্তে পুলিশ কাজ করছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন প্রকাশ্যে পোস্টার লাগানোর দায় স্বীকার করেনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network