1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আগামী নভেম্বরের মধ্যে সকল ক্রীড়া সংস্থার নির্বাচন করতে হবে। শুধু বরিশাল নয়, সারা দেশের প্রত্যেক জেলা ক্রীড়াসংস্থাকে নির্বাচন সম্পন্ন করতে বলা হয়েছে।

ইতিমধ্যে জাতীয় ক্রীড়াপরিষদ থেকে চিঠি দেওয়া হয়েছে। যদি ব্যর্থ হয় তাহলে ওই কমিটি ভেঙে সরাসরি এনএসসি থেকে নতুন করে কমিটি করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

আজ মঙ্গলবার বিকেলে কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে বরিশালে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের গ্রান্ড ফাইনালে আমিনুল হক এসব কথা বলেন। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী (২০২৭) শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই সংযোজন করা হবে।

আমিনুল হক আরও বলেন, নতুন বইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, বাংলাদেশের খেলাধুলার ইতিহাসসহ বিভিন্ন ধরনের খেলাধুলা অন্তর্ভুক্ত করা হবে। নতুন প্রজন্মকে ডিভাইসের অতিরিক্ত ব্যবহার ও মাদকের আসক্তি থেকে দূরে রাখতে সরকার এ উদ্যোগ নিয়েছে। প্রতিমন্ত্রী জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে এক লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন।

দ্বিতীয় আসর আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবারের আসরে ১৬ লাখ ২৩ হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণের কথা রয়েছে।

উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ২০১টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল রহমান, পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, জেলা প্রশাসক মামুন খন্দকার প্রমূখ।

গত ৪ অক্টোবর শুরু হয় ১৪টি দলের অংশগ্রহণে বরিশালের বিসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার এর ফাইনালে তারুণ্যের উচ্ছাস দলকে ২–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরা বাংলা ফুটবল একাদশ দল। টুর্নামেন্ট এর ফাইনাল খেলা দেখতে দর্শকের ঢল নামে।

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network