1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে অধ্যক্ষের ঘুসিতে দাঁত ভাঙল কম্পিউটার অপারেটরের - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

ঝালকাঠিতে অধ্যক্ষের ঘুসিতে দাঁত ভাঙল কম্পিউটার অপারেটরের

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুসিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুটি দাঁত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার কাঠিপাড়া এলাকায় প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজে এ ঘটনা ঘটে।

আহত কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামান জানান, কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান গত বছরের কোরবানির পর তার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। পরে ওই টাকা ফেরত চাইলে কয়েক মাস গড়িমসি করেন অধ্যক্ষ। একপর্যায়ে প্রায় তিন মাস আগে টাকা পরিশোধ করা হয়।

তিনি অভিযোগ করেন, বিষয়টি সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হন অধ্যক্ষ। সোমবার তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে ধার নেওয়ার বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে উত্তেজিত হয়ে মুখে কয়েকটি ঘুসি মারেন।

এতে তার দুই দাঁত ভেঙে পড়ে এবং তিনি রক্তাক্ত হন। পরে সহকর্মীরা তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

অভিযুক্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম। এটা আমার ভুল হয়েছে। আমি দুঃখিত।’তিনি আরও জানান, বিষয়টি কলেজ পরিচালনা কমিটির মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

এ বিষয়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি এসএম সুলতান মাহমুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি। নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network