1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল! কলেজের শিক্ষক ১১ জন, ১২ শিক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশগ্রহণ করেনি রাজাপুরে যুবককে তুলেনিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেফতার গাজীপুরে শ্রমিক আন্দোলনে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ

বরিশালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে ৩৭ শিশুর মৃত্যু হয়। আর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ২৪ শিশুর।

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশু জিহাদ (২ বছর ৩ মাস) পটুয়াখালী জেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা। অপর শিশু হচ্ছে হাবিব (৭ মাস)। সে ভোলার চরফ্যাশনের চরআইচা এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৯ মে) বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৫২ জন এবং ওই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছে দুই শিশু।

পরিচালক আরও জানান, গত পহেলা জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে দুই হাজার ২৮৬ জন চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৮০ জন। চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ২৪ জনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি বলে দাবি করেন তিনি। বর্তমানে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ২০৬ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগের ছয় জেলায় হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৮২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ২৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭৫ জন। হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ৩৫ জন। নিশ্চিত হাম রোগে মৃত্যুবরণ করেছে তিন জন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network