1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সচেতনতামূলক রেলী আয়োজন  - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও সমাবেশ লালমোহনে টেন্ডার ছাড়াই ৪ শতাধিক সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে  ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সচেতনতামূলক রেলী আয়োজন 

  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬
রিয়াজুল ইসলাম বাচ্চু ঝালকাঠি: ‘সবার সচেতনতায় গড়ি পরিচ্ছন্ন বাংলাদেশ’-এ শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা সচেতনতামূলক রেলী অনুষ্ঠিত হয়েছে। ২০ মে ২০২৬ বুধবার সকালে সরকারি মহিলা কলেজের ক্যাম্পাস থেকে রেলী টি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃ রায় মহিলা কলেজের গেটে এসে শেষ হয়। রেলীতে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।
এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সহিদুল্লাহ, সহকারী অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম গাজী, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইমরান হোসেন রবিন, প্রাণী বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ ইমরান হোসেন খান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সুব্রতকুমার কর্মকার, মার্কেটিং বিভাগের প্রভাষক মোঃ নুরুল আফসার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নুর মোহাম্মদ, আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ ওসিউল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মৌসুমী আক্তার সমাজকর্ম বিভাগের প্রভাষক আইসিটি মোঃ হুমায়ুন কবির।
এব্যাপারে কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলী ব্যাপারী বলেন, “সামাজিক দায়িত্ব বোধ ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাঃ জিয়াউদ্দিন হায়দার এর পরামর্শক্রমে কলেজের পক্ষ থেকে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও মাদকমুক্ত সমাজ গড়ার জন্য আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network