1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের সতর্ক অবস্থান - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ : রেলপথ মন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে : শিক্ষামন্ত্রী বাবুগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ভিডিও ঘিরে আলোচনা বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ভাণ্ডারিয়ায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের সতর্ক অবস্থান কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন

বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের সতর্ক অবস্থান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান গ্রহণ করেছে।
২৩ জুন সকাল থেকে উপজেলার আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে পুলিশের শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আগাম এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে পুরো এলাকাজুড়ে অতিরিক্ত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার  অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান হাওলাদার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা নাশকতামূলক কর্মকাণ্ড যাতে না ঘটে, সে লক্ষ্যে আমরা আগাম সতর্ক অবস্থান গ্রহণ করেছি। বর্তমানে পুরো এলাকা পুলিশের নজরদারিতে রয়েছে। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে।
এদিকে রাজনৈতিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাবুগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন,
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সদা জাগ্রত রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে সতর্কতা ও নজরদারি বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network