1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় এনজিও বিষয়ক সভা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত তালিমী জলসায় নতুন প্রজন্ম দ্বীনের সঠিক শিক্ষা অর্জনের সুযোগ পায় : ছারছীনার পীর বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার ভাণ্ডারিয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা উজিরপুরে অসহায় পরিবারের শত বছরের ভোগদখলীয় জমি দখলের পায়তারা  চরফ্যাশনে ১৮ হাজার কৃষকের মাঝে সার বীজ ও চারা বিতরণ উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে “রহস্যময়” সাদা পতাকা !  আদালতের নির্দেশের ২০ দিন পরও ভগ্নিপতির আঘাতে শ্যালক হত্যার মামলা নেয়নি ওসি লালমোহনে কর্মচারী নিয়োগে জালিয়াতি, অধ্যক্ষের এমপিও স্থগিত বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

বরগুনায় এনজিও বিষয়ক সভা

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ মোকাবিলাকে অগ্রাধিকার দিয়ে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার।

এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল, জেলা এনজিও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি জাকির হোসেন মিরাজ ও সাধারণ সম্পাদক মাসুদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, দুর্যোগের পূর্বে সাইক্লোন সেল্টার, বিশুদ্ধ খাবার পানি, নিরাপত্তা, বিদ্যুৎ এর বিকল্প ব্যবস্থা সহ প্রয়োজনীয় সব কিছু প্রস্তত রাখতে হবে। তিনি দুর্যোগকালে এনজিওদের  দুর্গত মানুষের  পাশে  থেকে কাজ করার আহবান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network