1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত তালিমী জলসায় নতুন প্রজন্ম দ্বীনের সঠিক শিক্ষা অর্জনের সুযোগ পায় : ছারছীনার পীর বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার ভাণ্ডারিয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা উজিরপুরে অসহায় পরিবারের শত বছরের ভোগদখলীয় জমি দখলের পায়তারা  চরফ্যাশনে ১৮ হাজার কৃষকের মাঝে সার বীজ ও চারা বিতরণ উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে “রহস্যময়” সাদা পতাকা !  আদালতের নির্দেশের ২০ দিন পরও ভগ্নিপতির আঘাতে শ্যালক হত্যার মামলা নেয়নি ওসি লালমোহনে কর্মচারী নিয়োগে জালিয়াতি, অধ্যক্ষের এমপিও স্থগিত বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই জন।

 

সোমবার (২৯ জুন) দিবাগত রাতে গৌরনদী উপজেলার তাঁত বোর্ড অফিসসংলগ্ন এলাকায় তিনটি যানের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান।

 

নিহতের নাম ইসমাইল ঘরামী বাবু (২৮)। তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের সেলিম ঘরামীর ছেলে।

 

আহতরা হলেন— মোটরসাইকেলের আরোহী ভুরঘাটা গ্রামের শহীদ মাতুব্বরের ছেলে রাজিব (২৪) এবং তাদের সঙ্গে থাকা তাপস (৩০)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে গৌরনদী উপজেলার তাঁত বোর্ড অফিসসংলগ্ন এলাকায় একটি অজ্ঞাতনামা যানবাহন, একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেলের চালক ইসমাইল ঘরামী বাবু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

 

স্থানীয়দের অভিযোগ, বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে বেপরোয়া যান চলাচল, অতিরিক্ত গতি ও ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানি ও আহতের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে।

 

দুর্ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তবে দুর্ঘটনায় জড়িত অজ্ঞাতনামা যানটি শনাক্ত করা সম্ভব হয়নি।

 

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, স্থানীয়রা কল দিয়ে বিষয়টি আমাদের জানায়। তারপর ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করা হয়। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network