1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তালতলীর সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে কার্যালয়ে তালা বাবুগঞ্জে মাদক নির্মূল ও উন্নয়ন নিয়ে ইউএনওর সঙ্গে এবি পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার ম্যাচ শুরুর আগে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে সাগরের লঘুচাপে ভোলার নদনদী উত্তাল, ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বিশ্বকাপে রোনালদোর লজ্জার যত রেকর্ড কলাপাড়ায় বঙ্গোপসাগরে ১১ জেলেসহ এক ট্রলার ডুবি, নিখোঁজ ৬ তালতলীর সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বরগুনার জনজীবন, পানিবন্দি হাজারো মানুষ লালমোহনে গাড়ি ভাঙচুর, যাত্রী হয়রানি বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

তালতলীর সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনার তালতলীর পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরের প্রবল স্রোতে ভেসে এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছেন। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

 

.
নিখোঁজ পর্যটকের নাম মো. আসাদুল (১৬)। তিনি বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার মো. মুসার ছেলে।

 

.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আসাদুলসহ পাঁচ সমবয়সী বন্ধু শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। একপর্যায়ে তারা সমুদ্রে গোসল করতে নামলে নিম্নচাপের কারণে সৃষ্ট প্রবল স্রোতে সবাই ভেসে যান। স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও আসাদুল নিখোঁজ হন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্রোতে ভেসে যাওয়ার পর আসাদুল কিছু সময় সমুদ্রে মাছ ধরার জন্য গেড়ে রাখা একটি খুঁটি ধরে ভেসে ছিলেন। পরে একপর্যায়ে তিনি খুঁটি ছেড়ে পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

 

ঘটনাস্থলে উপস্থিত তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “দুপুরের দিকে পাঁচজন একসঙ্গে ঘুরতে এসে সমুদ্রে নামেন। এ সময় আসাদুল নামে একজন পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।”

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network