1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাজাপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল সভাপতির ওপর হামলার অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের মুবিন মাঝি আটক বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি

রাজাপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল সভাপতির ওপর হামলার অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিব হাওলাদার (২৫)-এর ওপর হামলার অভিযোগ উঠেছে।

 

সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সজিবসহ তিনজন আহত হয়েছেন। আহত অন্যরা হলেন তার বড় ভাই বাবুল (৪০) ও কাইফ (২২)।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, লেবুবুনিয়া বাজার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে সজিব ও স্থানীয়দের বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে উভয় পক্ষ সেখান থেকে চলে যায়।

 

অভিযোগ রয়েছে, কিছুক্ষণ পর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রায় ২০ জনের একটি দল অতর্কিতভাবে সজিব ও তার লোকজনের ওপর হামলা চালায়। এতে সজিব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত বাবুল ও কাইফকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, লেবুবুনিয়া এলাকার মৃত নান্না আকনের ছেলে সোহেল আকন (৩৫) ও শামিম আকন (৪৫), শুক্তাগর ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের মৃত আলতাফের ছেলে মো. আফজাল এবং তার দুই ভাই ফয়সাল ও সোলায়মানের নেতৃত্বে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালিত হয়ে আসছে। এর প্রতিবাদ করাকেই হামলার কারণ হিসেবে দাবি করছেন তারা।

 

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. আফজাল। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা মাদক ব্যবসার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মূলত সোহেল আকনের সঙ্গে সজিবের বড় ভাইয়ের ডাবের ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। সজিবের পক্ষের লোকজন আগে হামলা চালিয়ে সোহেল আকনের ভাগ্নে অপুর পা ভেঙে দিয়েছে।

 

এ বিষয়ে রাজাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরোজ কামাল বলেন, “ঘটনার বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network