1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বরিশালে ৩য় দিনেও বিক্ষোভ, প্রধান ফটকে তালা বাকেরগঞ্জ-বেতাগী : ১৫ কিলোমিটার রাস্তায় শুধুই কাদা-গর্ত টানা বর্ষণে ভোলায় জলাবদ্ধতা, পানিবন্ধি ২০ হাজর মানুষ বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা গলাচিপায় ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে বরিশালে থানা ঘেরাও, পুলিশ-স্বজন সংঘর্ষে আহত ৬ দেশে ডেঙ্গু ঝুঁকি বাড়ছে: ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, শনাক্ত ১৯০ বরিশাল গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছের জামিন বরিশালে ৫ বছরের সাজা এড়াতে ১৫ বছর পালিয়ে হলো না শেষ রক্ষা চরফ্যাশনে নরমাল প্রসব উৎসাহে পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ সামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ক্রাইম ট্রেস ডেস্ক, বরিশাল: প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধানমন্ত্রীর সফর নিরাপদ ও সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, আগামী সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টায় তিনি ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা দেবেন। সফরকালে তিনি গৌরনদীর বাটাজোর এবং বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে সার্কিট হাউসে বিরতির পর বিকেল তিনটায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। সফর শেষে বিকেলেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বরিশালবাসীর মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) বাস্তবায়ন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনে গ্যাস সরবরাহের মতো দীর্ঘদিনের দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রীর মুখ থেকে আশ্বাসের অপেক্ষায় রয়েছেন দক্ষিণাঞ্চলের মানুষ।

 

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, “আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। এই সফরকে শুধু রাজনৈতিক কর্মসূচি হিসেবে নয়, বরং সমগ্র দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপরেখা হিসেবে দেখছেন সাধারণ মানুষ।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network