1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠি ভীমরুলির পেয়ারা বাগানে ঘুরতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা ৪৭ কিলোমিটার সড়ক ঝুকিপুর্ন: নিত্য দুঘর্টনায় প্রানহানীর সংখ্যা বাড়ছে পটুয়াখালীতে একই নামে ভুল মানুষ গ্রেফতার, ২০ দিন পর কারামুক্ত পিরোজপুরে ডেঙ্গুর দাপট, আক্রান্ত প্রায় ২ হাজার আসিম মুনিরের হাতে সর্বময় ক্ষমতা, কোন পথে পাকিস্তানের সশস্ত্র বাহিনী উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির চতুর্থ বার্ষিক কাউন্সিল-সভাপতি মোবারক,সম্পাদক খলিলুর রহমান চাচার লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার

ঝালকাঠি ভীমরুলির পেয়ারা বাগানে ঘুরতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ভীমরুলি পেয়ারা বাগানে ঘুরতে এসে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে সানি হাওলাদার (১৪) নামে এক কিশোর। আজ শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ সানি হাওলাদার রাজাপুর উপজেলার ২ নম্বর মঠবাড়িয়া ইউনিয়নের চর হাইলাকাঠি এলাকার সোহেল হাওলাদারের ছেলে।

 

সানির চাচা সৌরভ হোসেন রনি জানান, পরিবারের ১৪ থেকে ১৫ সদস্য ভীমরুলি পেয়ারা বাগানে ঘুরতে গিয়েছিলেন। দুপুরে খাবার শেষে সানি খালের পাশে থাকা একটি আমগাছে উঠে পানিতে লাফ দেয়। এরপর তাকে পানির ওপরে দেখতে না পেয়ে সঙ্গে সঙ্গে স্বজনরা পানিতে নেমে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি।

 

সৌরভ হোসেন রনি অভিযোগ করেন, জেলার নিজস্ব ডুবুরি দল না থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রলার দিয়ে খোঁজ চালাচ্ছেন।

 

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মাহাবুব আলম বলেন, খবর পাওয়ার পরপরই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রলার দিয়ে অনুসন্ধান শুরু করেছেন। বরিশাল ও পটুয়াখালীর ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়েছে। তবে তারা অন্যত্র উদ্ধার অভিযানে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে ঝালকাঠিতে আসতে পারেনি। তিনি জানান, ডুবুরি দল পৌঁছালে নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান আরও জোরদার করা হবে।

 

এদিকে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সানি হাওলাদারকে উদ্ধারে খালে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network