1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাতের আঁধারে গৌরনদীতে ছাত্রদল নেতার নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুর কাউখালীর প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন ছাত্র-ছাত্রীর জন্য ৪ শিক্ষক কলাপাড়ায় শিশুকে ধর্ষণ চেষ্টা, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার ভুয়া জন্মনিবন্ধনে মাধ্যমিকের আগেই ৩৩% ছাত্রীর বিয়ে, নেট দুনিয়ায় তোলপাড় থমকে আছে পটুয়াখালীর আলোচিত সাপের খামার তালতলীতে দখল-দূষণে অস্তিত্ব সংকটে ‘আমখোলা খাল টানা বৃষ্টিতে বরিশালের ৪১ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত, তলিয়েছে আমন বীজতলা বরিশালে বিএনপির নবগঠিত কমিটির আনন্দ মিছিল

বাকেরগঞ্জে নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক নারীকে মারধর, হত্যাচেষ্টার পাশাপাশি শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. সাহেব আলী হাওলাদার বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, গত ২১ জুলাই ২০১৬ দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের তোফাজ্জেল মোল্লার বাড়ির সামনের সড়কে ঘটনাটি ঘটে।

লিখিত অভিযোগ অনুযায়ী, ঝালকাঠীর নলছিটি উপজেলার সিদ্ধকাঠী এলাকার বাসিন্দা বিলকিস বেগম স্বজনের জানাজা শেষে নিজ বাড়িতে ফেরার পথে বোয়ালিয়ার আ: মান্নান হাওলাদারের ছেলে অভিযুক্ত কামাল হোসেন হাওলাদার ও অজ্ঞাতনামা আরও ২-৩ জন তার পথরোধ করেন। এ সময় তারা তাকে এলোপাতাড়ি মারধর করেন এবং গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, হামলার একপর্যায়ে বিলকিস বেগমের গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন এবং অতীতেও একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করেছেন।

ঘটনার সময় স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে অভিযুক্তরা তাদেরও বিভিন্ন ধরনের প্রাণনাশ ও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

তবে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network