1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও কালো পতাকা প্রদর্শন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে ৩৪ বছরেও চালু হয়নি ছাত্রাবাস, এখন মাদকসেবীদের আস্তানা নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বাউফলের নিয়োগ পরীক্ষায় এমপিপুত্রের ‘অবৈধ’ উপস্থিতি নিয়ে বিতর্ক ভোলা থেকে হিমালয় চূড়া, মুহিতের রোমাঞ্চকর উপাখ্যান ইসলামি আন্দোলনের পিরোজপুর জেলা শাখার নতুন কমিটি গঠন অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ ভরা মৌসুমেও বাজারে ইলিশের খরা, সাধারণ মানুষের নাগালের বাইরে দাম ঝালকাঠিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও কালো পতাকা প্রদর্শন নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের হাজারো মানুষ

বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও কালো পতাকা প্রদর্শন

  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মোঃ সাদ্দাম হোসেন: বরিশাল সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও কালো পতাকা প্রদর্শন করেছেন দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় বরিশাল সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে সদর উপজেলা বিএনপি এবং এর অধীনস্থ ১০টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অংশ নেন।

 

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিনের নেতৃত্বে ঘোষিত কমিটিতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে বিতর্কিত ব্যক্তিদের বিভিন্ন পদে স্থান দেওয়া হয়েছে।

 

তাদের দাবি, কমিটির বিভিন্ন পদে আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের সক্রিয় নেতাকর্মী এবং মৃত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব বিষয় দলের আদর্শ ও গঠনতন্ত্রের পরিপন্থী বলেও অভিযোগ করেন তারা।

 

বক্তারা ঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিল করে ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

 

এ সময় বক্তারা আহ্বায়ক নুরুল আমিনের বিরুদ্ধে জামায়াত-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা এবং এসব প্রতিষ্ঠানে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগও করেন।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুছ ছালাম রাড়ী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মন্টু খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিম (রেজা রাড়ী)সহ সদর উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network