রাজাপুরে মাদক বিরোধী অভিযানে দুই যুবক আটক; ইয়াবাসহ বিভিন্ন উপকরণ জব্দ
আপডেট সময় :
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
রাজাপুরে মাদক বিরোধী অভিযানে দুই যুবক আটক; ইয়াবাসহ বিভিন্ন উপকরণ জব্দ
ঝালকাঠি জেলা সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুর উপজেলায় মধ্যরাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—দক্ষিণ চাড়াখালি গ্রামের দুলাল ফরাজীর ছেলে নয়ন ফরাজী (২৮) এবং দক্ষিণ রাজাপুর গ্রামের মন্টু দারিয়ার ছেলে দীপক দারিয়া। রোববার (২৬ জুলাই) রাত ৯টা ৩২ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ চাড়াখালি ১নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত বসতঘরে এ অভিযান চালানো হয়। অভিযানে ২ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত...
ঝালকাঠি জেলা সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুর উপজেলায় মধ্যরাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—দক্ষিণ চাড়াখালি গ্রামের দুলাল ফরাজীর ছেলে নয়ন ফরাজী (২৮) এবং দক্ষিণ রাজাপুর গ্রামের মন্টু দারিয়ার ছেলে দীপক দারিয়া।
রোববার (২৬ জুলাই) রাত ৯টা ৩২ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ চাড়াখালি ১নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত বসতঘরে এ অভিযান চালানো হয়। অভিযানে ২ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতে নয়ন ফরাজীকে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।
অপরদিকে দীপক দারিয়াকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আদালত পরিচালনা করেন রাজাপুরের সহকারী কমিশনার (ভূমি) শামীম রেজা সজিব। অভিযানে রাজাপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এতে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন “মাদক সমাজের জন্য অভিশাপ। আমরা মাদকমুক্ত রাজাপুর গঠনে বদ্ধপরিকর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।