1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা রাজাপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২ ভাণ্ডারিয়ায় সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরা ও আড্ডায় নিষেধাজ্ঞা কুয়াকাটায় ছাত্রীর সঙ্গে অফিস সহকারীর আপত্তিকর ভিডিও ভাইরাল! ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী কুয়াকাটা ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা বাবুগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম

ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্মবিশ্বাস ও ধর্মচর্চাকে পুঁজি করে কোনো মহল যদি মানুষকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে, তবে জনগণ তাদের চিহ্নিত করবে।

তিনি বলেন, ধর্ম ও বর্ণের ভিত্তিতে দেশে কোনো ধরনের চক্রান্তের সুযোগ দেওয়া হবে না।

 

বরিশাল জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে পূজা উদযাপন পরিষদের বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে শুক্রবার দুপুর ১২টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তাই কোনো ধর্মের মানুষকে ব্যবহার করার চেষ্টা কিংবা ধর্মের মাধ্যমে রাষ্ট্রকে প্রভাবিত বা গ্রাসের যে কোনো প্রচেষ্টা ধর্মবিরোধী এবং সাম্প্রদায়িকতার শামিল।

 

জহির উদ্দিন স্বপন বলেন, যখনই কোনো মহল ধর্মবিশ্বাস ও ধর্মচর্চাকে সাম্প্রদায়িক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে, তখনই ধর্মপ্রাণ মানুষ সেই ধর্মব্যবসায়ীদের চিহ্নিত করবে।

 

তিনি আরও বলেন, রাজনৈতিক নেতাদের বক্তব্য জনগণের কল্যাণের জন্য হওয়া উচিত। যতদিন জনগণ কোনো দল বা প্রতীকের কর্মকাণ্ডকে কল্যাণকর মনে করবে, ততদিনই সেই দল ও প্রতীক জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে।

 

অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network