1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টি, নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত পটুয়াখালীতে লঘুচাপের প্রভাবে বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড বাকেরগঞ্জে মৃত্যুর কাছে হেরে গেলেন বোমা বিস্ফোরণে গুরুত্বর দগ্ধ হনুফা আগৈলঝাড়ায় ওসির নেতৃত্বে ইয়াবাসহ ছয় জন ব্যবসায়ী গ্রেফতার গৌরনদীতে নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে কাউখালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অলক কর্মকারকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারের পর তাকে কাউখালী থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অলক কর্মকার দীর্ঘদিন ধরে কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।News

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলক কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নির্দিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network